Author: Hasan

  • নেদারল্যান্ডসকে হারিয়ে হকি বিশ্বকাপের শিরোপা আর্জেন্টিনার

    নেদারল্যান্ডসকে হারিয়ে হকি বিশ্বকাপের শিরোপা আর্জেন্টিনার

    নারী হকি বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ৬০ মিনিটে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

    পরবর্তীতে পেনাল্টি শুট-আউটে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

    শনিবার (২৯ আগস্ট) নেদারল্যান্ডসের আমস্টেলভিনের ঐতিহাসিক ওয়াগেনার হকি স্টেডিয়ামে ব্লকবাস্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

    ম্যাচের শুরু থেকেই দুই পরাশক্তি আক্রমণাত্মক হকি খেলতে থাকে। প্রথমার্ধে নেদারল্যান্ডস তাদের চেনা মাঠে বলের নিয়ন্ত্রণে কিছুটা এগিয়ে থাকলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল একেবারেই নিরেট।

    ঘরের মাঠে স্প্যানিশ তারকা মুনোজের গোলে হার এড়াল লিভারপুল

    প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে নটিংহাম ফরেস্টের বিপক্ষে অভিষিক্ত স্প্যানিশ উইঙ্গার ভিক্টর মুনোজের গোলে হার এড়াল লিভারপুল। মুনোজের শেষ মূহূর্তের দুর্দান্ত গোলে ফরেস্টের সাথে ২-২ গোলে ড্রয়ে ১ পয়েন্ট নিশ্চিত করে দ্য রেডসরা।

    কারাবাও কাপে অভিষেক : গ্যালারির দুয়োকে করতালিতে রূপান্তর করলেন বার্কো

    গ্যালারির তীব্র দুয়ো আর মানসিক চাপকে জয় করে স্ট্যামফোর্ড ব্রিজে রাজকীয় অভিষেক হলো আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার ভালেন্তিন বার্কোর। কারাবাও কাপে লুটন টাউনের বিপক্ষে চেলসির ২-০ গোলের জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে থেকে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন ২১ বছর বয়সী এই তারকা।

  • শান্ত রংপুর হঠাৎ খুন, দুই সপ্তাহে ৯ খুন

    রংপুর একটি শান্ত জনপদ হিসেবে দেশের মানুষের কাছে পরিচিত ছিল। শান্ত রংপুর হঠাৎ অশান্ত জনপদে পরিণত হয়েছে। গত দুই সপ্তাহে ৯ জন খুন হয়েছেন। এর মধ্যে সাতজনই রংপুর মহানগরীর। 

    জমিজমা বিরোধ, পরকীয়া, মাদক সেবনে বাধা, তুচ্ছ ঘটনা, ছিনতাইকে কেন্দ্র করে এসব খুনের ঘটনা ঘটছে। হঠাৎ করে খুনোখুনি বেড়ে যাওয়ায় জনমনে শঙ্কা রিরাজ করছে। অনেকে রাতে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন। ফলে বাড়ছে সামাজিক অস্থিরতা।

    abvaj
  • চট্টগ্রামে যুবদল নেতাকে ঘুষি মেরে হত্যার অভিযোগ

    চট্টগ্রামে যুবদল নেতাকে ঘুষি মেরে হত্যার অভিযোগ

    নিহত যুবদল নেতা ফজলুল আমিন

    চট্টগ্রাম নগরে সড়কে পণ্য বিক্রির রিকশাভ্যান বসানো নিয়ে বিরোধের জের ধরে যুবদল নেতাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বিএনপি ‘নেতা’ পরিচয়ধারী এক ব্যক্তির ঘুষিতে ফজলুল আমিন নামের যুবদলের ওই নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

    নগরের চান্দগাঁও থানার ওমর আলী মাতব্বর বাড়ি এলাকায় গত শুক্রবার সকালে এই ঘটনা ঘটলেও তা জানাজানি হয় আজ শনিবার। নিহত ফজলুল আমিন নগরের পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহজাহান ও তাঁর ছেলে সিফাতের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৭ জনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করেছে নিহতের পরিবার।

    স্থানীয় সূত্র জানায়, ওমর আলী মাতব্বর বাড়ি এলাকায় সড়কে একাধিক হকার রিকশাভ্যান বসিয়ে পণ্য বিক্রি করেন। শাহজাহান তাঁদের পণ্য বিক্রির ব্যবস্থা করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। যুবদল নেতা ফজলুল আমিন এভাবে ভাসমান দোকান বসানোর বিরোধিতা করেছিলেন। এ নিয়ে দুজনের বিরোধ ছিল।

    নিহত যুবদল নেতা ফজলুল আমিন আগে থেকে হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন জানিয়ে চট্টগ্রাম নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ প্রথম আলোকে বলেন, রাজনৈতিক কারণে নয়, এলাকার বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এটির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনি ব্যবস্থা নেবে। যার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, তিনি বিএনপির পরিচয় দেন। ওই ব্যক্তি আদৌ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কি না, তা যাচাই করা হচ্ছে। এখন অনেকেই দলের পরিচয় দেন। অপরাধ করলে শাস্তি পেতে হবে।

    চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, এলাকার সড়কে হকার বসানো নিয়ে শাহজাহান ও ফজলুল আমিনের মধ্যে বিরোধ ছিল বলে শুনেছেন। শুক্রবার সকালে দুজনের মধ্যে ঝগড়া হয়। এ সময় শাহজাহান ধাক্কা দিলে ফজলুল আমিন অসুস্থ হয়ে পরে মারা যান বলে শুনেছেন। এই ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করা যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

  • Hello world!

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!