নেদারল্যান্ডসকে হারিয়ে হকি বিশ্বকাপের শিরোপা আর্জেন্টিনার

নারী হকি বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ৬০ মিনিটে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পরবর্তীতে পেনাল্টি শুট-আউটে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শনিবার (২৯ আগস্ট) নেদারল্যান্ডসের আমস্টেলভিনের ঐতিহাসিক ওয়াগেনার হকি স্টেডিয়ামে ব্লকবাস্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকেই দুই পরাশক্তি আক্রমণাত্মক হকি খেলতে […]